বিনোদন ডেস্ক : রোববার শেষ হয়েছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবির শুটিং। ডাবিং ও এডিটিং শেষে আগামী মাসের প্রথম সপ্তাহেই ছবিটি সেন্সরে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসছে পয়লা বৈশাখেই ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন পরিচালক সাফি উদ্দিন সাফি।
পরিচালক জানান, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বল্প সময়ের মধ্যে ‘ব্ল্যাকমানি’র শুটিং শেষ হয়েছে। দৃশ্যধারণ করতে গিয়ে হামলার শিকারও হয়েছে ছবির ইউনিট। তারপরও ছবিটির কাজ শেষ করতে পেরে সবাই খুশি।
ব্ল্যাকমানি ছবির প্রধান তিনটি চরিত্রে রয়েছেন সাইমন সাদিক, মৌসুমি হামিদ ও কেয়া। কবির বকুলের কথায় ছবির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কিশোর। ছবিটি প্রযোজনা করছে মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া।

