ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইলেই আস্থা উইন্ডিজ কাপ্তানের

Link Copied!

chris-gayleস্পোর্টস ডেস্ক : মারকুটে ওপেনার। প্রতি বলেই হিট করার অভ্যাস যার। সীমানার বাইরে বল পাঠিয়েই তার আনন্দ। টি-২০ ক্রিকেটে ক্রিস গেইল সমর্থকদের আনন্দ দেন পুরোমাত্রায়। এর আঁচ পাওয়া যায় ওয়ানডে ক্রিকেটেও। চলমান বিশ্বকাপেও উইন্ডিজ এই ওপেনারের কাছে ভক্তদের প্রত্যাশা অনেক। তবে ব্যাট হাতে সেই রুদ্রমূর্তিতে এখন পর্যন্ত দেখা যায়নি তাকে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬৫ বলে ৩৬ রান করলেও দল হেরে যাওয়ায় সব ম্লান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে জিতলেও গেইলের ব্যক্তিগত রান ছিল মাত্র ৪। বলা চলে দলের প্রতিকূলে হাঁটছেন তিনি। সমালোচনা ধেয়ে আসলেও গেইলের পাশে বেশ শক্ত অবস্থান নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। এই মারকুটে ওপেনারের প্রতি তার রয়েছে আস্থা।
ক্যানবেরার ম্যানুকা ওভালে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বি পুলে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে জিম্বাবুয়ের। এই ম্যাচের আগে গেইলকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন জেসন হোল্ডার। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত ক্রিস (গেইল) আগের দুটি ম্যাচ পেছনে ফেলবে। তৃতীয় ম্যাচ থেকে স্বরুপে ফিরবে সে। সে জেগে আছে এবং এ ব্যাপারে আমি আশ্বস্ত করতে পারি।’ আইরিশদের সঙ্গে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হার, তবে দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত জয়। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে বেশ উজ্জীবিত ক্যারিবীয়ন বাহিনী। তবে জিম্বাবুুয়ের বিরুদ্ধে বেশ সতর্ক তারা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিম্বাবুয়ে লড়াই করে হারে ৬২ রানে। তবে দ্বিতীয় ম্যাচে ৪ ‍উইকেটে হারায় সংযুক্ত আরব আমিরাতকে।
আর তাই প্রতিপক্ষকে সমীহ করেই উইন্ডিজ কাপ্তান হোল্ডার বলেছেন, ‘খুব ভালো একটা ম্যাচ আশা করি আমি। আমি মনে করি না, এ আসরের কোনো ম্যাচ সহজ হবে। আমি তাদের (জিম্বাবুয়ে) কাছ থেকে খুবই ভালো লড়াই প্রত্যাশা করি কিন্তু আমার প্রত্যাশা আমার খেলোয়াড়রা পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং সেরাটা নিয়ে বেরিয়ে আসবে।’
তবে জিম্বাবুযের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না ড্যারেন ব্র্যাভোকে। সোমবার ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্র্যাভো খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। গত শনিবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রান করে আহত অবসরে যান ব্র্যাভো। ওইদিন আর মাঠে ফিরতে পারেননি তিনি। পরে দলের পক্ষ থেকে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের চোটের খবর জানানো হয়। ব্র্যাভোর পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন ব্যাটসম্যান জোনাথন কার্টার।