মেয়েকে অপহরণ করা হয়েছে। আর এরপর বাবার কাছে পাঠানো হয়েছে মেয়ের হাত-পা বাঁধা ছবি। শেষমেষ মুক্তিপণ দাবি করা হলো ৩০ লাখ। এসব ঘটনাই পুলিশকে জানান সেই বাবা। পরে পুলিশ মেয়েকে উদ্ধারে তদন্ত শুরু করে।
আর তাতেই বের হয়ে যায় সত্য। মূলত ওই মেয়ে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজিয়েছিল। আর এরপর বাবার কাছে দাবি করে মুক্তিপণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
বুধবার (২০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

