ঢাকাWednesday , 20 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে খনি ধসে নিহত ১২

Link Copied!

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ধসে পড়া একটি কয়লা খনি থেকে বুধবার আরও ১০ জন খনিশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এক কর্মকর্তা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।
বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ এএফপিকে বলেন, ‘১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দু’টি মরদেহ উদ্ধার করা হযেছে। অবশিষ্ট ১০ জনকে ভোরে উদ্ধার করা হয়েছে।’
প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এ দুর্ঘটনা ঘটেছে।