ঢাকাMonday , 18 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে পাকিস্তানী বিমান হামলায় ৮ জন নিহত

Link Copied!

আফগনিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানী বিমান হামলায় ৮ জন নিহত হয়েছে। এরা সকলেই নারী ও শিশু। এদের মধ্যে শিশুর সংখ্যা তিনজন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা জানিয়ে আরো বলেছেন, সোমবার ভোরে পাকিস্তানী বিমান থেকে সীমান্তবর্তী খোস্ট ও পাকতিকা প্রদেশে বেসামরিক লোকজনের বাড়িঘর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সূত্র : বাসস