ঢাকাSaturday , 16 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হারল আফগানিস্তান

Link Copied!

ইনজুরি কাটিয়ে চার মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে হারল আফগানিস্তান। গত রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। যার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন রশিদ।
শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার এন্ডি বলবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং।
এরপর রশিদ ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে তোপে লরকান টাকার ৪, কার্টিস ক্যাম্ফার শূন্য ও নিল রক ১ রানে আউট হলে চাপে পড়ে আইরিশ মিডলঅর্ডার। এতে ৭২ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড।
তবে এক প্রান্ত আগলে ঝড়ো হাফ সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন হ্যারি টেক্টর। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন টেক্টর। আফগানিস্তানের রশিদ ৩টি ও খারোতে ২ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এতে ৮ বল বাকী থাকতে ১১১ রানে অলআউট হয় আফগানরা। উইকেটরক্ষক মোহাম্মদ ইশরাক সর্বোচ্চ ৩২ ও মোহাম্মদ নবি ২৫ রান করেন। আয়ারল্যান্ডের বেন হোয়াইট ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে আয়ারল্যান্ড।