ঢাকাFriday , 15 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডেতে উইকেটে তাসকিনের সেঞ্চুরি

Link Copied!

বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। আজ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চারিত আসালাঙ্কাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তাসকিন।

 

ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি থেকে মাত্র ২ উইকেট দূরে থেকে চট্টগ্রামে এই ম্যাচ খেলতে নামেন তাসকিন। কুশল মেন্ডিসকে ফিরিয়ে ৯৯তম উইকেটটি নেন তিনি। লঙ্কান অধিনায়ককেও উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়েছেন। এরপর আউট করেন আসালাঙ্কাকে।

তাসকিনের আগে বাংলাদেশের বোলারদের মধ্যে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আবদুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।