ঢাকাThursday , 14 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-সুয়ারেজের গোলে শেষ আটে মায়ামি

Link Copied!

গোল পেয়েছেন দুই সতীর্থ। আর তাতেই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসি ও সুয়ারেজ দুজনই একটি করে গোল পেয়েছেন। ম্যাচের ৮ মিনিটের মাথায় ন্যাশভিলের জালে বল জড়ান লুইস সুয়ারেজ।
২৩ মিনিটে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন মেসি। প্রথমার্ধে দুই গোলের ব্যবধানকে ৩-০ করতে ভুল করেননি রবার্ট টেইলর। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় তিনি করেন তৃতীয় গোলটি। ম্যাচের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে ন্যাশভিলের হয়ে স্যাম সুরিজ একমাত্র গোলটি করেন। এতে করে ৩-১ ব্যবধানে জয় নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে মায়ামি।
এর আগে শেষ ষোলোর প্রথম লেগে মেসি-সুয়ারেজের গোলে ন্যাশভিল এসসির সঙ্গে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে পেরেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ।
কিন্তু এবার নিজেদের মাঠে সহজেই জয় তুলে নেয় মায়ামি।