ঢাকাWednesday , 13 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে অশ্বিন

Link Copied!

আবারও আইসিসির টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। স্বদেশী পেসার জাসপ্রিত বুমরাহকে সরিয়ে নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন তিনি। আইসিসির সর্বশেষ এই র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন অশ্বিন। এতেই শীর্ষে নাম লেখাতে সক্ষম হন তিনি।
ইংলিশদের বিপক্ষে ধর্মশালায় শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫১ রান খরচায় ৪ আর দ্বিতীয় ইনিংসে ৭৭ রান খরচায় ৫ উইকেট নেন অশ্বিন।
বর্তমান র‌্যাংকিং টেবিলে শীর্ষে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৭০। আর দ্বিতীয় স্থানে থাকা হ্যাজলউডের পয়েন্ট ৮৪৭। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন বুমরাহ।
এই সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। এই সিরিজের তিন ম্যাচ খেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার যসস্বি জয়সওয়াল। এ ছাড়া একই সিরিজে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আরেক স্পিনার কুলদীপ যাদব।