ঢাকাTuesday , 12 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় প্রযোজক ধীরাজলাল শাহ করোনায় মারা গেলেন

Link Copied!

ভারতীয় ইন্ডাস্ট্রিতে একের পর এক শুধু দুঃসংবাদ। আবারও নক্ষত্রপতন হলো। বলিউড অভিনেতা সানি দেওল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’-এর মতো জনপ্রয় সিনেমার প্রযোজক ধীরাজলাল শাহ মারা গেছেন। মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজকের ভাই হাসমুখ।
জানা গেছে, এ প্রযোজক সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে ফুসফুসের সমস্যা হয়েছিল। এ কারণে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর সেখানেই মৃত্যু হয়েছে ধীরাজলালের। তিনি মৃত্যুর সময় স্ত্রী মঞ্জু ধীরাজ শাহ এবং তিন সন্তান রেখে গেছেন। দুই কন্যা শীতল পুনিত গোয়েল ও স্বপ্না ধীরাজ শাহ এবং ছেলে জিমিত শাহ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রযোজক ধীরাজলাল করোনা ও ফুসফুসজনিত সম্যার কারণে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ দিনে তার স্বাস্থ্যের অবনতি হয় এবং পরে আইসিইউতে ভর্তি করাতে হয়। কিডনি ও হার্টেও সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে শরীরের বহু গুরুত্বপূর্ণ অঙ্গ অকোজ হয়েছিল।
বর্ষীয়ান এই প্রযোজকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা অনিল শর্মা। তিনি ‘সুন্দর আত্মা’ বলেও উল্লেখ করেছেন এ প্রযোজককে। অনিল বলেন, ধীরাজলাল শুধু একজন ভালো প্রযোজকই ছিলেন না। তিনি একজন সুন্দর মনের মানুষও ছিলেন। অন্যরকম একটি জগৎ তৈরি করেছিলেন, যা একাধারে বিপ্লবী মনোভাবাপন্ন।
প্রসঙ্গত, ধীরাজলাল ১৯৯০ ও ২০০০-এর দশকের শুরুতে কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যে রয়েছে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’ (২০০৩), ‘কৃষ্ণা’ (১৯৯৬)। এতে সুনীল শেঠি ও কারিশমা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়া ধীরাজলাল গোবিন্দের গ্যাম্বলার (১৯৯৫)-এরও প্রযোজন ছিলেন। এতে অভিনয় করেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি ও আদিত্য পাঞ্চোলি। অজয় দেবগনের হিট সিনেমা ‘বিজয়পথ’ (১৯৯৪)-এরও প্রযোজনা করেছিলেন তিনি।