ঢাকাTuesday , 12 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ভবন ধসে নারী-শিশুসহ নিহত ৯

Link Copied!

পাকিস্তানের মুলতানে একটি জরাজীর্ণ তিনতলা ভবন ধসে তিন নারীসহ অন্তত নয়জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১২ মার্চ) হারাম গেটের কাছে মুলতানের মহল্লা জাওয়াদিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী সেবা ১১২২ এর জেলা জরুরি কর্মকর্তা (ডিইও) ডা. কলিম উল্লাহর বলেন, রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার বিষয়ে একটি কল পান তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।
ডিইও কলিম বলেন, ভবন ধসে মোট ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন, যার মধ্যে নয়জন প্রাণ হারিয়েছেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুও রয়েছে।
খবর জিও টিভি