ঢাকাSunday , 10 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট বাংলাদেশে শিক্ষকদেরও স্মার্ট হতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিশু যেমন তৈরি করা হবে, তেমনি শিক্ষকদেরও স্মার্ট হতে হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
রোববার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ‘সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাদের একটি এজেন্ডা দিয়েছেন। তাই সরকার প্রধানের ওপর আস্থা রাখুন, উনি আগামী প্রজন্মকে ২০৪১ সালের ভেতরে যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার কথা দিয়েছিলেন নিশ্চয়ই তিনি সেটি করবেন। তার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মনীষ চাকমা, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।