ঢাকাThursday , 7 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফের দুই ছেলে

Link Copied!

আগামী ১২ মার্চ পাকিস্তানে ফেরার কথা রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুই ছেলে হাসান এবং হুসেইন নওয়াজ। পাকিস্তানি সংবাদমাধ্যম দি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
দি নিউজ জানিয়েছে, নওয়াজ শরীফের বড় ছেলে হুসাইন নওয়াজ একজন ব্যবসায়ী। তিনি সৌদি আরবে জেদ্দায় বসবাস করেন। আর ছোট ছেলে হাসান নওয়াজও ব্যবসায়ী। তিনি লন্ডনে থাকেন।
পাকিস্তানে ফিরে তারা অ্যাকাউন্টিবিলিটি কোর্টে হাজির হবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী কাজী মিসবাহ। তিনি বলেন, আগামী ১২ মার্চ তারা দেশে ফিরে আসবেন এবং আদালতে হাজিরা দেবেন।
হাসান ও হুসেইনের বিরুদ্ধে তোশাখানার পণ্যের অবৈধ ব্যবহার নিয়ে মামলা চলছে। ২০১৭ তাদের তলব করেছিল অ্যাকাউন্টিবিলিটি আদালত।
২০২৩ সালে চার বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর দেশে ফেরেন পিএমএল-এন প্রধান নওয়াজ। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা চলছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের পর আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ।
সূত্র : দি নিউজ, জিও নিউজ