ঢাকাThursday , 7 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

Link Copied!

সহজ প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে যেন অচেনা হয়ে উঠেছিল তারা, পাচ্ছিলো না পরিপূর্ণ ছন্দের দেখা। জয় আটকে দিলো লাইপজিগ। তবে আটকে রাখা যায়নি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠা থেকে। প্রথম লেগের সুবিধা নিয়ে শেষ আটে পা রেখেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। দুই দলের লড়াই শেষ হয় ১-১ সমতায়। তবে ড্র করলেও প্রথম লেগের ১-০ গোলের জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ২-১ গোলে।
নিস্প্রভ কাটে প্রথমার্ধ। বহু দূরে ছিলো চেনা ছন্দ। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল। ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ৬৫তম মিনিটে। জুড বেলিংহ্যামের দারুণ এক বুদ্ধিদীপ্ত পাসে ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিউস জুনিয়র।
বল পেয়েই সময় নষ্ট না করে জালে শট নেন ভিনিসিউস। লাইপজিগ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল প্রবেশ করান জালে। ১-০ গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ।
তবে এই আনন্দ দীর্ঘ হয়নি। এগিয়ে যাওয়ার স্বস্তিটা অবশ্য খুব বেশিক্ষণ ছিলো না রিয়ালের। মিনিট তিনেক পরেই অরবান শোধ করে দেন সেই গোল। এমনকি জয়ের জন্য মরিয়া দলটি আরো বেশ কয়েকটি আক্রমণ শানায়। তবে তা থেকে আর গোল বের করতে পারেনি।
শেষ পর্যন্ত দুই দলের কেউ আর কোনো গোল করতে না পারলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে লাইপজিগ।