ঢাকাThursday , 7 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লঙ্কান প্রিমিয়ার লিগে একই দলে সাকিব-লিটন

Link Copied!

আবারো শ্রীলঙ্কা থেকে ডাক পেলেন সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার আমন্ত্রণ পেয়েছেন তিনি। আবারো তাকে দলে ভিড়িয়েছে গল। যদিও বদলে গেছে দলটির মালিকানা আর নাম। নতুন নাম গল মার্ভেলস।
শুধু সাকিব আল হাসান নয়, গত আসরে পুরনো দল গল টাইটান্সের হয়ে খেলা আরেক বাংলাদেশী লিটন দাসকেও দলে রেখে দিয়েছে নতুন ফ্রাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে আগামী আসরের জন্য তাদেরকে নিজেদের করে নিয়েছে গল মার্ভেলস।
লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন আসর মাঠে গড়াবে আগামী ১ জুলাই থেকে। এরই মাঝে দলগুলো নিজেদের গোছানো শুরু করে দিয়েছে। যার ধারাবাহিকতায় সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছে তারা।
গত আসরে গলের হয়ে ৯টি ম্যাচ খেলেন সাকিব। করেন ১৩৮ রান। এছাড়া বল হাতে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি। বিপরীতে লিটন দাস ৩ ম্যাচে করেন মাত্র ৩৪ রান। তবে দল গল কোয়ালিফায়ারে খেললেও ফাইনালে যেতে পারেনি।