গুঞ্জন ছিল লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়া খেলবেন প্যারিস অলিম্পিকে। তবে সেখানে খেলবেন না ডি মারিয়া। ব্যাপাটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। তবে মেসি এখন সিদ্ধান্ত এখনও নেননি।
বছর চারেক আগেও লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র অর্জন ছিল অলিম্পিক স্বর্ণপদক। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে এসেছিল সেই সাফল্য। সেবার আর্জেন্টিনার সাফল্যের বড় কারিগর ছিলেন মেসি ও ডি মারিয়া। মেসির বাড়ানো পাসে বেইজিংয়ে ফাইনালের একমাত্র গোল করেছিলেন ডি মারিয়া। ১৬ বছর পর সেই উত্থানের মঞ্চেই আরও একবার দেখা যেতে পারে মেসি-ডি মারিয়া জুটিকে-এই আভাস আই দিয়েছিলেন তাদেরই একসময়ের সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো।
ফ্রান্সের রাজধানীতে আগামী জুলাইয়ে হতে যাওয়া অলিম্পিকে ফুটবল ইভেন্টে আর্জেন্টিনা দলের হয়ে খেলার জন্য ডি মারিয়াকে অনুরোধ জানিয়েছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দলের কোচ মাশ্চেরানো।
এবার আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে মাশ্চেরানো জানিয়েছেন কেন ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলতে চান না। ‘আমি তারর (ডি মারিয়া) সঙ্গে কথা বলেছি। সবার আগে আমি তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছি কারণ সে এটি অনবেক জায়গায় শুনেছে এবং সে আমাকে পুনরায় নিশ্চিত করেছে যে, সুযোগ দেয়ায় সে খুশি কিন্তু গেমসে খেলতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। সে তার সুযোগ কাজে লাগিয়েছে (২০০৮ বেইজিং অলিম্পিকে ডি মারিয়া-মেসি আর্জেন্টিনাকে স্বর্ণ জেতান) এবং সে আমাকে বলেছে, এই জায়গাটা সে অন্য একজন তরুণের জন্য ছেড়ে দিতে চায় সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য এবং তার সেটা এরই মধ্যে হয়েছে এবং সৌভাগ্যবান যে, সেটা সে জিতেছেও। সে হিসেবে আমরা অ্যাঞ্জেলকে এরই মধ্যে হারিয়ে ফেলেছি।’
ডি মারিয়াকে না পেলেও মেসিকে অলিম্পিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মাশ্চেরানো। অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ দল খেললেও সাধারণত তিনজন ২৩ এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় খেলানো যায়। সেই কোটায় মেসিকে দলে নিতে চান তিনি। তবে পথটা এতো সোজা নয়।
ডি মারিয়া আগেই জানিয়েছেন, কোপা আমেরিকার পরেই আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখতে চান তিনি। এরপর আকাশী নীল এবং সাদার ওই জার্সিতে কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার সর্বজয়ী এই উইঙ্গারকে। তবে মেসি কিছুই জানাননি।

