ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো ছোট পর্দায় পপি

Link Copied!

Popiবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। চলচ্চিত্রে এখন নিয়মিত তাকে না দেখা গেলেও ছোট পর্দায় মাঝে মধ্যেই দেখা মিলে তার। সম্প্রতি তিনি ‘হাসনা হেনা’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এ টেলিফিল্মটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ। টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।
এ বিষয়ে পপি বলেন, এ টেলিফিল্মের গল্পটি একটু ভিন্ন ধরনের এবং বেশ সুন্দরও। তাই অন্য কিছু না ভেবে অভিনয় করেছি। দর্শকরাও বেশ উপভোগ করবে টেলিফিল্মটি আশাকরি।’
খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে। পপি ও শুভ ছাড়া টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আবু সাঈদ খান, আফজাল শরীফ, সাগর সিদ্দিকী, আন্না, শবনম পারভীন, সানি, পার্সিয়া, হীরা, আঁখিসহ আরও অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বর্তমান সময় পর্যন্ত অনেক চিত্রনায়িকা ও শিল্পীদের নিয়ে কাজ করেছি। এর মধ্যে পপি একটু ভিন্ন ধরনের অভিনয় করে। খুব সহজেই পপি নিজের চরিত্রের মধ্যে প্রবেশ করতে পারে। এবং দক্ষতার সঙ্গে চরিত্রটি তুলে ধরতে পারে। বাকিটা দর্শকরা বিবেচনা করবে।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রড় পর্দার উপস্থিতি নেই বেললেই চলে এ চিত্রনায়িকার। নাটকেও তাকে ওভাবে দেখা যায় না। তবে মাঝে মাঝে টেলিফিল্মে অভিনয় করে থাকেন তিনি।