ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে অভিনন্দন জানালেন মোদি

Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পাকিস্তানের ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। পরমাণু শক্তিধর এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই নেতার মধ্যে শুভেচ্ছার এটি একটি বিরল দৃষ্টান্ত।
শরিফ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সেনা-সমর্থিত ৭২ বছর বয়সী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এল) তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং বেশ কয়েকটি ছোট দলের সাথে একটি জোট সরকার গঠন করেছে। এরফলে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও কারাদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগতরা সরকার গঠন করা থেকে ছিটকে পড়ে।
মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শাহবাজকে অভিনন্দন।’
ভারত ও পাকিস্তান চির প্রতিদ্বন্ধী দুটি দেশ। এই দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক উত্তেজনা রয়েছে।
১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের শুরু ভারত ও পাকিস্তানকে তিনটি যুদ্ধ এবং বহুবার ছোট ছোট সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়। তবে ভারত শরিফকে তার পূর্বসূরি খানের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছে।