ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের দ্রুততম পাঁচ ফিফটিতে জাকের আলীর ইনিংস

Link Copied!

গত বছরের অক্টোবরে চীনের হানজুংয়ে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথম বাংলাদেশ দলের জার্সি পরে খেলেছেন জাকের আলী অনীক।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওই আসরে জাকের আলী খেলার সুযোগ পেয়েছেন মালয়েশিয়া, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। ওই তিন ম্যাচের প্রথম দুটিতে ৭ নম্বরে, শেষ ম্যাচে ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন।
তিন ম্যাচের প্রতিটিতেই জাকের নট আউট। ওই আসরে অভিষিক্ত হওয়া জাকের আলী অনীক ৩ ইনিংস মিলে করেছিলেন ৩৮ রান। তবে জাতীয় দলের জার্সিতে বড় পরিসরে খেলার সুযোগটা পেয়েছেন প্রথম সোমবার।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চিনিয়েছেন নিজেকে। বিপিএলে ৯৯.০০ গড়ে, ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করে টি-টোয়েন্টির আদর্শ ব্যাটার হিসেবে জানান দিয়েছেন নিজেকে ২৬ বছর বয়সী এই ব্যাটার।
জাকের আলী ৩৪ বলে ৪ চার, ৬ ছক্কায় উপহার দিয়েছেন ২০০.০০ স্ট্রাইক রেটে ৬৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক ৬টি ছক্কার রেকর্ড করেছেন জাকের আলী অনীক।
টি-টোয়েন্টিতে জাকের আলী অনীকের এই বিস্ফোরক ইনিংসটি সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ ব্যাটারদের দ্রুততম হাফ সেঞ্চুরির মধ্যে আফিফ হোসেন ধ্রুব’র সঙ্গে যৌথভাবে ৫ম। ২০১৯ সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে আফিফ হোসেনও ২০০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৬ বলে ৫২ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্ট্রাইক রেটে বাংলাদেশের হাফ সেঞ্চুরিয়ানদের তালিকায় সবার উপরে মাথা উঁচু করে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে আশরাফুলের ম্যাচ উইনিং ইনিংসটি।
জোহানেসবার্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংসে আশরাফুলের স্ট্রাইক রেট ছিল ২২৫.৯২।
দ্রুততম হাফ সেঞ্চুরির ৫টি ইনিংসের মধ্যে লিটন করেছেন ২টি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ২২২.২২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস।
গত বছর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটনের ৪১ বলে ৮৩ রানের ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২০২.৪৩।
২০১৮ সালের মার্চ মাসে কলম্বোতে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে ২০৫.৭১ স্ট্রাইক রেটে মুশফিকুর রহিমের ৭২ রানের ইনিংসটিও আছে দ্রুততম ৫টি ইনিংসের তালিকায়।