ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেজর হাফিজ উদ্দিন আত্মসমর্পণের পর কারাগারে

Link Copied!

দুই মাস পর দেশে ফেরা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।
মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মেজর (অব.) হাফিজ। আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভারতে চিকিৎসা শেষে গত ৩ মার্চ দেশে ফেরেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ওইদিন সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমান থেকে নামার পর কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের ভেতরে বসিয়ে রাখেন। বেলা সাড়ে ১১টায় সেখান থেকে বের হন তিনি।
হাঁটুতে অস্ত্রোপচারের জন্য গত ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে ঢাকা ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে ১২ ডিসেম্বর স্ত্রী দিলারাসহ তিনি ভারত যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত যান।
এরপর ১৩ ডিসেম্বর হাফিজ উদ্দিনকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তিনি।
রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।
উল্লেখ্য, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২১ মাসের সাজাপ্রাপ্ত আসামি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আড়াই মাস পর দেশে ফিরলেন।
গত ২৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ২০১১ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) ২১ মাসের সাজা দেন।