ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

Link Copied!

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন দুদুর ছোট ভাই ওয়াহিদুজ্জামান বুলা।

প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বোনের ছেলেকেও আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।  পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় বিএনপির এ নেতাকে ৩ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

এরপর ২৭ নভেম্বর পুলিশের পিস্তল ছিনতাই ও মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আরও ২ দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।