ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দল থেকে বহিষ্কার হলেন আল আমিন

Link Copied!

al-amin-hossainস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে মাঠেই নামা হলো না বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের। অথচ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মিডিয়াম পেসারকে। একই সঙ্গে আজই ফ্লাইট ধরিয়ে দেয়া হচ্ছে তাকে।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আল আমিনের বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টা টিম ম্যানেজমেন্ট অবহিত করেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের।
সেখানেই আজ সকালে টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিসিবি পরিচালকরা। এবং ওই বৈঠকেই দ্রুত সিদ্ধান্ত নেয়া হয় আল আমিনকে বহিষ্কারের ব্যাপারে। জানা গেছে, আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) তার বিরুদ্ধে  ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
আরেকটি সূত্র জানিয়েছে, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) ক্যানবেরা থেকেই আল-আমিনের ওপর কড়া নজর রাখছিল। ব্রিসবেনে এসেও আল-আমিন একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় আকসু ব্যাপারটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানায়। তার পরিবর্তে কাকে নেয়া হবে সেটাও এখনো জানায়নি বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেননি আল আমিন। তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে। ১ উইকেট এবং ২ রান ছিল তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে।
এ পর্যন্ত ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে আল আমিন হোসেন ১৭ উইকেট পেয়েছেন। ৬ টেস্টে তার উইকেট ৬টি। এছাড়া ৯টি টি২০ ম্যাচ খেলে আল আমিন হোসেন উইকেট নিয়েছেন ১২টি।