ঢাকাSunday , 3 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা ইশরাক ও আব্দুস সালামের জামিন

Link Copied!

নাশকতার ১ মামলায় ইশরাক ও ১২ মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৩ মার্চ) বিকেলে তাদের জামিন দেয় হাইকোর্ট।
রবিবার দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।
আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা , মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মুঞ্জুর করেন।
অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসনের বাকি ১ টি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়।
বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসন সবকয়টি মামলায় আগাম জামিন পেলেন।