ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিলিয়ার্সের রান আউট আফসোস

Link Copied!

AD Viliersস্পোর্টস ডেস্ক : জয়ের জন্য দরকার ৩০৮ রান। ফ্লাট উইকেটে এমন টার্গেট খুব একটা দুরুহ ছিল না দক্ষিণ আফ্রিকার মতো দলের কাছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে তাদের হারের ব্যবধান ১৩০ রানে। লজ্জাজনক এমন পরাজয়ে বেশ হতাশ প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে এমন হারের পেছনে তিনি দায়ী করেছেন বাজে ব্যাটিং। আফসোসে পুড়ছেন দুটি রান আউট নিয়ে। যে ভুলের খেসারত দলকে দিতে হয়েছে বড় ব্যবধানে হারের বিনিময়ে।
বড় টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অল আউট মাত্র ১৭৭ রানে। এর মধ্যে ঘটেছে দুটি রান আউটের ঘটনা। যার শিকার হয়েছেন অধিনায়ক ভিলিয়ার্স ও মিলার।  মেলবোর্নে রোববার ম্যাচ পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভিলিয়ার্স বলেন, ‘এই রান আউটের খেসারত দিন শেষে আমাদের ভালোই দিতে হয়েছে। যদিও ব্যাট হাতে আমাদের শুরুটা ভালোই ছিল। দ্রুত ডি কক বিদায় নিলেও আমাদের হিসাব ছিল ইতিবাচকই। কিন্তু মাঝে দুটি রান আউট ছন্দপতন ঘটায়’।
ভারত ৩০৭ রান করলেও বোলারদের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক। তার মতে, ‘সাধ্যের মধ্যেই ভারতকে আটকাতে পেরেছিলাম। একসময় মনে হচ্ছিল ভারতের রান হবে ৩৫০এর বেশী। সেখান থেকে ৩০৭ এর মধ্যে আটকে রাখা ভালোই ছিল।’ টস ভাগ্য নিয়েও কথা বলেছেন তিনি। ‘এই উইকেটে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগে ব্যাট করে বড় স্কোর গড়লে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। যা করতে পেরেছে ভারত। তবে দিন শেষে বলব আমরা আসলে ভালো ব্যাট করতে পারি নাই’ বলেছেন ভিলিয়ার্স।
৩৮ বলে ৩০ রান করেছেন ভিলিয়ার্স। দলীয় ১০৮ রানের মাথায় রান আউট হন তিনি। মুহিত শর্মার থ্রোতে স্ট্যাম্প ভেঙ্গে দেন ভারত অধিনায়ক ধোনি।