ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিলেন ৭৭২৫৯ শিক্ষার্থী

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যাতে ৭৭ হাজার ২৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
এই ইউনিটে মোট ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে ৯৯ হাজার ৫২১ জন আবেদন করেছিলেন।
শনিবার সকাল সোয়া দশটায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়াও চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- এই পাঁচটি কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আগামী ৩ ও ৪ মার্চ চারুকলা, নাট্যকলা এবং সংগীত বিভাগের অন্তর্ভুক্ত ‘বি-১’ ও ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগের অন্তর্ভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিট দুটিতে ১২৫টি ও ৩০টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন যথাক্রমে ১ হাজার ৬৬৯ জন এবং ১ হাজার ৯৯৪ জন।
এরপর ৮ মার্চ হবে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ৯ মার্চ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর ১৬ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভূক্ত আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান বিভাগ এবং ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।