ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতে সোয়া দুই কেজি সোনা উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমানের দুই যাত্রীর কাছ থেকে সোয়া দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৬টা ৩৫ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগে আলাদা আলাদাভাবে তল্লাশি চালিয়ে বিমানবন্দর কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনা উদ্ধার করে।
যাত্রী দুজন হলেন- মোহাম্মদ মোরশেদ এবং শফিকুল ইসলাম।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, জব্দ করা সোনার আনুমানিক দাম ২ কোটি ২০ লাখ টাকা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি বলেন, “এয়ার এরাবিয়া ফ্লাইটে করে আসা মোহাম্মদ মোরশেদের ব্যাগ তল্লাশি করে হাই প্রেশার ওয়াশার মেশিনের ভেতরে সোনার অস্তিত্ব মেলে। এর ভেতরে কৌশলে রাখা সোনার পিণ্ড উদ্ধার করা হয়, যার ওজন ১১০০ গ্রাম। এছাড়া তার কাছ থেকে দুটি চুরি ও চারটি সোনার আংটিও উদ্ধার করা হয়।“
সব মিলিয়ে মোরশেদের কাছে থেকে ১২০০ গ্রাম সোনা পাওয়া গেছে বলে কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান। এই পরিমাণ সোনার বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।
একই ফ্লাইটের আরেক যাত্রী শফিকুলের ব্যাগ থেকে ব্লেন্ডিং মেশিনের মধ্যে থেকে সোনার পিন্ড উদ্ধার করা হয়। এক কেজি ১১৪ গ্রাম ওজনের এই সোনার পিণ্ডের দাম আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
সোনা জব্দের এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।