ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডার বেরাইদে স্কুলশিক্ষক ও ছেলের লাশ উদ্ধার

Link Copied!

রাজধানীর বাড্ডার বেরাইদ জেলেপাড়া এলাকার একটি বাসা থেকে স্কুলশিক্ষক গিয়াস উদ্দিন (৭০) ও তার ছেলে রাকিব হোসেনের (৩৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গিয়াস উদ্দিনের লাশ বিছানায় শায়িত অবস্থায় পাওয়া গেলেও তার ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেড়াইদ জেলেপাড়া এলাকায় মোব্বাকরের বাসার নিচতলার ভাড়াটিয়া ছিলেন তারা। গিয়াস উদ্দিন স্কুলশিক্ষক ছিলেন বলে জানা গেছে। তার লাশ শায়িত অবস্থায় পাওয়া গেলেও তার ছেলে রাকিবের লাশ গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআই শাহাবুদ্দিন বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লাশ দুটি এখনো পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।