ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের মামলা নিবিড় পর্যবেক্ষণে জাতিসংঘ

Link Copied!

নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, কাজের মাধ্যমে ইউনূস জাতিসংঘের প্রিয় বন্ধু। তার কাজকেই অনুসরণ করে বর্তমানে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।

 

নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান- ৭ জানুয়ারি অনুষ্ঠিত জালিয়াতির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধীদলের কমপক্ষে ২৫ হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক চাপের মুখে হাতেগোনা কয়েকজন মাত্র মুক্তি পেয়েছেন। আপনি কি বাকি বন্দিদের মুক্তি দাবি করবেন?

এ প্রশ্নের উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন, শান্তিপূর্ণ মতপ্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ।

দ্বিতীয় প্রশ্নে মুশফিক জানতে চান- বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কীভাবে মনিটরিং করছে জাতিসংঘ?

এ প্রশ্নের উত্তরে ডুজাররিক বলেন, বাংলাদেশে আমাদের যে ‘কান্ট্রি টিম’ আছে তারা এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অন্য একজন মুখপাত্রের কাছে মুশফিক একই বিষয়ে জানতে চান- ক্ষুদ্রঋণের প্রবক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বর্তমানে বাংলাদেশে কি অবস্থা এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের (জেনারেল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট কি অবহিত? দ্য ওয়্যারের এক রিপোর্টে তাকে অপেক্ষমাণ রাজনৈতিক বন্দি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মঙ্গলবার সিএনএনের ক্রিস্টিনা আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

মুশফিকের এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, আপনি প্রফেসর ড. ইউনূসের বিষয়ে কথা বলছেন। প্রফেসর ইউনূসের ইতিহাস এবং তার কাজ সম্পর্কে আমরা সবাই জানি। নিঃসন্দেহে তিনি এই সংগঠনের একজন ভাল বন্ধু। তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় আমরা তার অপেক্ষায় আছি।