ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়: অর্থমন্ত্রী

Link Copied!

ডলারসহ বিদ্যমান অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সচিবালয়ে ওআইসি’র সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবলের সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ আছে, সেটি কাটিয়ে উঠতে হবে। কিন্তু এটির মানে এই নয় যে কালকেই সব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যাবে। বাংলাদেশ চ্যালেঞ্জ কাটিয়ে উঠছে। আবার ঘুরে দাঁড়াচ্ছে। যে সব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছি।
‘বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ’
তিনি আরও বলেন, বিনিময় মূল্য কীভাবে স্থিতিশীল করা যায়, সেটি নিয়েও কাজ চলছে। আমাদের ডলারেরই সংকট।
এদিকে, অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের বর্তমান আর্থ-রাজনৈতিক অবস্থায় সন্তুষ্টির কথা জানিয়েছেন আইটিএফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবল। আগামীতে বেশ কয়েকটি আর্থিক সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দেন তিনি।