ঢাকাTuesday , 27 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর কিছু এলাকায় বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

Link Copied!

রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) টানা ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলী, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও বলা হয়, একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।