ঢাকাSunday , 25 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি এবং র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে এ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারেও কথা হয়েছে। তবে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি।