ঢাকাSunday , 25 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯মার্চ পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন

Link Copied!

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ই মার্চ। শনিবার নির্বাচনের তফশিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন -ইসিপি। ইসিপির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কেন্দ্র এবং প্রদেশগুলোতে সরকার গঠনের সিনেট নির্বাচনের আগেই নির্বাচিত হবেন প্রেসিডেন্ট । জাতীয় পরিষদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।
আগামী দুই সপ্তাহের মধ্যেই সরকার গঠন ও প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চায় নির্বাচন কমিশন। আগামী ২রা মার্চের মধ্যে সরকার গঠন করার কথা রয়েছে শাহবাজ শরিফের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি জোটের।
এদিকে ১৪৪ ধারার মধ্যেই পাকিস্তানে সিন্ধু বিধানসভার উদ্বোধনী অধিবেশনে সম্পন্ন হয়েছে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ। শনিবার এই প্রদেশের বিধানসভায় পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি থেকে ১১১ জন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-এমকিউএম থেকে ৩৬ জনসহ মোট ১৪৮ সদস্য শপথ নেন।