ঢাকাSaturday , 24 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

রমজান উপলক্ষ্যে যারা অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধুবাগে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা নিত্যপণ্য মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অযায়ী কাজ করছে।
রাজনৈতিক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির লাভ নেই। মানুষ তাদের সঙ্গে নেই। এ দেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না। আন্দোলনের নামে বিএনপি যদি ২৮ অক্টোবরের মতো নাশকতার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।
বিএনপির নেতাকর্মীরা জামিনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, জামিন আমাদের হাতে নেই, জামিন আদালতের বিষয়। তারা (বিএনপি) যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করার দরকার তাই করা হবে।