ঢাকাThursday , 22 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের দায়ে কারাদণ্ড ব্রাজিল বিশ্বকাপ তারকা আলভেজের

Link Copied!

আদালতে রায় ঘোষণার সময় ব্রাজিল বিশ্বকাপ তারকা দানি আলভেজ।
যাদের কাছে ছিলেন প্রিয় খেলোয়াড়, এখন তাদের কাছেই তিনি ঘৃনিত ও নিন্দিত। ধর্ষণের অভিযোগ দোষী প্রমাণিত হওয়ায় ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল তারকা ও সাবেক কৃতি ডিফেন্ডার সেই দানি আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত।২০২২ সালে বার্সেলোনার পানশালায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল ৪০ বছর বয়সী ফুটবলারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ২০১০, ২০১৪ ও ২০২২ সালের ব্রাজিল বিশ্বকাপ দলের তারকা আলভেজকে ধর্ষণের মামলায় এ রায় দিয়েছে স্পেনের বার্সেলোনা আদালত। শাস্তির পাশাপাশি ১ লাখ ৫০ হাজার ইউরোও জরিমানা করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভুক্তভোগী নারীর সম্মতিতে শারীরিক সম্পর্ক করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।’
ধর্ষন মামলার বাদী ভুক্তভোগী তরুণীর জানিয়েছিলেন, ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নামের একটি পানশালার ভিআইপি সেকশনের বাথরুমে আলভেজ তাকে ধর্ষণ করেন। এই অভিযোগের তিন সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় ব্রাজিল ডিফেন্ডারকে। তারপর থেকেই স্পেনে কারাবন্দি জীবন কাটছিল আলভেজের। তবে আদালাতে দাঁড়িয়ে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।