ঢাকাTuesday , 20 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছর শেষে ফের চমক দেবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক:
February 20, 2024 4:34 pm
Link Copied!

জল্পনা ছিল আগেই। তবে এবার সূত্র বলছে, চলতি বছরেই ‘পাঠান’ নিয়ে ফের চমক দিতে চলেছেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। জানা গেছে, ‘পাঠান’ সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি। শোনা যাচ্ছে, বছর শেষেই নাকি শুটিং শুরু করে দেবেন ‘পাঠান ২’ টিম।
খবর অনুযায়ী, ‘পাঠান ২’ সিনেমাই হবে যশরাজ ব্যানারে তৈরি স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা। জানা গেছে, ‘পাঠান ২’ তে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, তবে দেখা যেতে পারে আলিয়া ভাটকেও।
এমনকী, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, টাইগার-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তবে খলনায়কের চরিত্রে এবার আর জন আব্রাহম নন, বরং আরও বড় চমক দেবেন আদিত্য চোপড়া।
খবর অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। গোটা দেশের বক্স অফিসে ৫৪০ কোটি টাকা রোজগার করে পাঠান।
অন্যদিকে, গোটা বিশ্বে ‘পাঠান’ সিনেমার ঝুলিতে ১০০০ কোটি টাকা। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার ‘পাঠান ২’ তৈরি করতে প্রস্তুত আদিত্য ও শাহরুখ খান।