ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটকেও চলচ্চিত্রের রেশ!

Link Copied!

Mamaবিনোদন ডেস্ক : নাটকের গণ্ডি ছাড়িয়ে চলচ্চিত্রেও সমান প্রসংশিত জাকিয়া বারী মম। বাণিজ্যিক ঘরানার ছবিতে চাহিদা বাড়ছে এই অভিনেত্রীর। নাটক যে করছেন না, তা নয়। তবে নাটকেও থাকছে চলচ্চিত্রের রেশ।
সম্প্রতি দুটি নাটকে অভিনয় করলেন মম, তার বিপরীতে অভিনয় করছেন বড়পর্দার অভিনেতা চিত্রনায়ক রিয়াজ। কামরুল হাসানের রচনায় ‘অফার’ এবং লিটু সাখাওয়াত রচিত ‘বারো নম্বর ফুল’ নাটকে রিয়াজের বিপরীতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে লাক্স সুন্দরীকে। নাটক দুটিই পরিচালনা করেছেন সকাল আহমেদ।
এ মাসের ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে নাটক দুটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক।
এছাড়াও ভালোবাসা দিবসের নাটকে দেখা গেছে মমকে। নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত নাটকেই ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী। বর্তমানে কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করছেন তিনি।
জাকিয়া বারি মম প্রথমে অভিনয় করেন কথাসাহিত্যিক হুুমায়ূন আহমেদের গল্পে তৌকীর আহমদ পরিচালিত ‘দ্বারুচিনি দ্বীপ’ ছবিতে। চলতি বছর মুক্তি পায় বাণিজ্যিক ছবি ‘প্রেম করবো তোমার সাথে’। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।