ঢাকাMonday , 19 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন কাঞ্চন মল্লিক

বিনোদন ডেস্ক:
February 19, 2024 6:05 pm
Link Copied!

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা রফা দফা হতেই বিশেষ প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করলেন কাঞ্চন মল্লিক। জল্পনা আগেভাগেই ছিল, তবে বিয়ের ব্যাপারে কাকপক্ষীতেও টের পেতে দেননি তারা। ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছেন। এবার মার্চে ছাদনাতলায় যাওয়ার পালা তারকাজুটির।
গত ১৪ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠদের সাক্ষী রেখে আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক। পরনে রং মিলান্তি পোশাক। তারকাদম্পতির মুখে হাসি। তৃণমূলের তারকা বিধায়কের ‘নতুন’ ঘরনি বলছেন, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে মিস থেকে মিসেস হয়ে গেছি।’
মার্চ মাসের ৬ তারিখ বন্ধু-বান্ধবদের নিয়ে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন কাঞ্চন-শ্রীময়ী। তবে তাদের সামাজিক বিয়ের ভেন্যু এখনও ঠিক করেননি।
আমন্ত্রিতদের তালিকাও প্রাথমিকভাবে তৈরি করে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী। আইনত ‘বিবাহিত’ শ্রীময়ী চট্টরাজ কী তাহলে কাঞ্চনের বাড়িতেই থাকছেন? অভিনেত্রী জানিয়েছেন, তিনি আপাতত মায়ের সঙ্গে থাকছেন নিজের বাড়িতে। সাত পাকে বাঁধা পড়ার পর দুজনে এক ছাদের তলায় থাকবেন।
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। তবে পিঙ্কির সঙ্গে আইনত বিচ্ছেদ নাহলে বিধায়ক ফের বিয়ের পিঁড়িতে বসতে পারছিলেন না। তবে গত ১০ জানুয়ারি সেই মামলা মিটেছে। তারপর আর দেরি করেননি কাঞ্চন মল্লিক। প্রেমদিবসেই শ্রীময়ীর সঙ্গে আইনিভাবে বিয়েটা সেরে ফেললেন।