ঢাকাMonday , 19 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউ জিল্যান্ড সমর্থকদের কটুক্তি কানে তুলবেন না ওয়ার্নার

Link Copied!

নিউ জিল্যান্ডের অধিবাসীরা এমনিতেই ভদ্র হিসেবে পরিচিত। তবে ডেভিড ওয়ার্নারের জন্য অভিজ্ঞতাটা ভিন্ন রকমের। ২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন—প্রতিটি ভেন্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কটূক্তির শিকার হয়েছিলেন ওয়ার্নার। সামনেই নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এবারও তেমন কিছুই আশা করছেন ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা ওয়ার্নার।
আট বছর আগের সেই সফরের অভিজ্ঞতা ওয়ার্নারের জন্য সুখকর ছিল না। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও তাদের পরিবারকে নিয়ে করা কিউই সমর্থকদের সেসব মন্তব্যকে তিনি ‘অবমাননাকর ও কুৎসিত’ বলেছিলেন। ওয়ার্নার আরও বলেছিলেন, “আমার দুই মেয়ে যদি থাকত, তাহলে আমি চাইতাম না তারা এসব শুনুক।” এবারও তিনি ভিন্ন কিছু আশা করছেন না। তবে ওসব কটুক্তিতে তিনি কানও দিতে চান না।
ওয়ার্নার বলেছেন, “নির্মম সত্যটা হচ্ছে, আমরা প্রতিবেশী এবং একে অন্যকে যেকোনো খেলায় হারাতে পছন্দ করি। সেদিক থেকে দেখলে আমরা জানি, দর্শক আমাদের দিকে তেড়ে আসতে চাইবে। তারা ব্যক্তিগত আক্রমণ করে। যদি তারা তেমনই করে, তাহলে সেটি তাদের ব্যাপার। আমি আমার কাজ করে যাব। কিছু যদি কানেও আসে, তাহলে সব সময় যেমন বলি, ‘এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দাও।’ তবে আমি এখানে খেলা উপভোগ করি।”
আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অকল্যান্ডে। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিয়ার শেষের ঘোষণা দেওয়া ওয়ার্নার আরও বলেন, “যদি আপনি টাকা খরচ করে এসে লোককে কটূক্তি করতে চান, তাহলে আপনার আসলে ফিরে গিয়ে ঘরে শুয়ে থাকা উচিত। আমরা যে খেলাটি ভালোবাসি, সেটি খেলতেই এসেছি, যাতে লোকে আকৃষ্ট হয়।”