ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তবু বাংলাদেশকে সমীহ ম্যাক্সওয়েলের

Link Copied!

glenn-maxwellস্পোর্টস ডেস্ক : শক্তি-সামর্থে বিস্তর ব্যবধান। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে দুর্বল বাংলাদেশ। লড়াইটা র‌্যাংকিংয়ে এক ও নয় নম্বরেরও। আবার স্বাগতিক বলে অস্ট্রেলিয়ার আত্ববিশ্বাস আরও দুর্বার। সব মিলিয়ে শনিবার ব্রিসবেনে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শতভাগ ফেবারিট। কিন্তু তা সত্বেও বাংলাদেশকে নিয়ে ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
ছোট দল মাঝে মধ্যে বিপজ্জনক। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তা দেখিয়েছে আয়ারল্যান্ড। এ কারণেই সতর্ক ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘আপনারা দেখেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড ম্যাচটি খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল, তাদের মাত্র ৩টি উইকেট পতনই বাকি ছিল এবং অবশ্যই আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়াটাও দেখেছেন।’
ওয়ানডে ক্রিকেটে যে কেউ জিততে পারে। ঘটতে পারে অঘটনও। ‘এই খেলাগুলোয় যে কেউ, যে কাউকে হারাতে পারে, … বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন’ বলেছেন ম্যাক্সওয়েল।