ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমায় পরী যখন ক্রিকেটার

Link Copied!

Porimoniবিনোদন ডেস্ক : পুড়ে যায় মন নামে নতুন একটি চলচ্চিত্রের শ্যুটিং করছেন পরীমণি। এ চলচ্চিত্রে একজন নারী ক্রিকেটার চরিত্রে দেখা যাবে তাকে। এ বিষয়ে পরীমণি বলেন, পুড়ে যায় মন চলচ্চিত্রে ক্রিকেটার এর ভূমিকায় অভিনয় করেছি। সেখানে সায়মনকেও মেয়ে সাজিয়ে নিয়ে আমরা একই দলের হয়ে খেলেছি। গল্পটা এমন আমরা যে কলেজে পড়াশোনা করি তারাপাশে আরেকটি কলেজ থাকে এবং আমাদের কলেজটি ৪/৫ বছর ধরে কোন ম্যাচ জিততে পারেনি। যে কলেজটি বারবার জিতে তাদের শিক্ষকদের মধ্যে বেশ ভাব কাজ করে। তখন একদিন স্যার আমাকে বললেন এবার আমরা জিততে চাই। এরপর ক্রিকেট ম্যাচটির আয়োজন করা হয়। এবং আমি আর সায়মন মিলে আমাদের দলকে জিতিয়ে নেই।’
উল্লেখ্য, পুড়ে যায় মন চলচ্চিত্রে আলীরাজ, মিজু আহমেদ, সায়মন, পরীমণি শহীদ চৌধুরীসহ আরো অনেকে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন জাবেদ আলম কিসলু, রুম সেন। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী ইমরান ও পড়শি।