ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন ক্লার্ক

Link Copied!

Clarkeস্পোর্টস ডেস্ক : এমনটি আগেও শোনা গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে থাকবেন না মাইকেল ক্লার্ক। অসি অধিনায়ককে দেখা যাবে বাংলাদেশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এমনটিই হতে চলেছে। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান নিশ্চিত করেছেন, আগামী শনিবার বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠেয় ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবেন ক্লার্ক।
ব্রিসবেনে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেম্যান বলেছেন, ‘হ্যা, সে (ক্লার্ক) খেলবে, আগামী ম্যাচেই।’ গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর দুটি ম্যাচ খেলেন ক্লার্ক। একটি বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে। আরেকটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, সেটি ছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।
ক্লার্ক ফিরলে তাকে জায়গা করে দিতে হয়তো বাদ পড়তে হবে ‘সাময়িক’ অধিনায়ক জর্জ বেইলিকে। লেম্যান অবশ্য এই বিষয়ে দিয়েছেন কৌশলী উত্তর, ‘কে বাদ যাবে, সেটা বলা কঠিন। কিন্তু আপনি শুধু একাদশ দিয়ে ম্যাচ জিততে পারেন না।’