ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার অস্ট্রেলিয়ায় চোখ মুশফিকের

Link Copied!

Musfiqস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা একবারই হয়েছিল বাংলাদেশের, কার্ডিফে সেই ২০০৫ সালে। সেই থেকে এই দলটির মুখোমুখি হয়ে খুব বেশি ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপে কী তবে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দলটিকে হারিয়ে দীর্ঘদিনের খরা কাটাতে পারবে বাংলাদেশ! অসম্ভব কল্পনা। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা মুশফিকুর রহিমের মতে, অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।
বুধবার ক্যানবেরার মানুকা ওভালে আফগানদের বিপক্ষে ১০৫ রানে বিশাল জয়ের পর এবার অস্ট্রেলিয়াকেও হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের কণ্ঠে ধ্বনিত হলো সেই আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এক নম্বরে আছে। ওদের হারানো সহজ হবে না, কিন্তু অসম্ভবও নয়।’
৭১ রানের চমৎকার ইনিংস খেলেন মুশফিক। সাকিব আল হাসানের সঙ্গে ১৬৩ রানের জুটি গড়েন মুশফিক। ম্যাচ শেষে সেরার পুরস্কার ওঠে তার হাতেই। অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মুশফিক বলেন, ‘ওয়ানডেতে এক দল প্রতিদিনই জিতবে না। ক্রিকেটে যে কেউই জিততে পারে। কেউ কেউ ভাবছে অস্ট্রেলিয়া সহজেই জিতবে। তবে আমাদেরও প্রমাণের কিছু আছে। আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করবো। সেরা খেলতে পারলে আমরাও যে কোন দলকে হারাতে পারি।’
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় আসায় উজ্জীবিত পুরো দল। মুশফিকই জানালেন, ‘চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আমরা। এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। তিন বিভাগেই উন্নতি করতে হবে। সবারই নিজেদের ওপর আস্থা আছে। আশা করি, আমরা কিছু ভালো ম্যাচ খেলবো।’