ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত টাকার মালিক অমিতাভ-জয়া?

বিনোদন ডেস্কঃ
February 15, 2024 5:36 pm
Link Copied!

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অমিতাভ-জয়া বচ্চন। সম্প্রতি ভারতের সমাজবাদী পার্টির সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেয়ার সময় জয়া বচ্চন নিজের ও অমিতাভ বচ্চনের সম্পত্তির মোট পরিমাণ জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ২০০৪ সাল থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করছেন জয়া বচ্চন। হলফনামায় তিনি জানিয়েছেন, সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতন, অভিনয়ের পারিশ্রমিক ইত্যাদিকে আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে জয়ার ৪০ কোটি ৯৭ লাখ রুপির গয়না রয়েছে। এ ছাড়া আছে একটি গাড়ি।, যার গাড়িটির মূল্য ৯ লাখ ৮২ হাজার রুপি।
হলফনাম অনুসারে অমিতাভের রয়েছে ৫৪ কোটি ৭৭ লাখ রুপির গয়না। এ ছাড়া এই অভিনেতার রয়েছে ১৬টি গাড়ি। যেগুলোর মোট মূল্য ১৭ কোটি ৬৬ লাখ। গাড়িগুলোর মধ্যে দুটি মার্সিডিজ, একটি রেঞ্জ রোভার।
এই তারকা দম্পতি যৌথভাবে ৮৪৯ কোটি ১১ লাখ রুপির অস্থাবর সম্পত্তির মালিক। স্থাবর সম্পত্তি রয়েছে ৭২৯ কোটি ৭৭ লাখ রুপির। সব মিলিয়ে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ১ হাজার ৫৭৮ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৮৩ কোটি টাকা) সম্পদের মালিক।