ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক

Link Copied!

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট আবু সাঈদ সাগর ও সম্পাদক প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা প্রায় ৮ হাজার। নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী আবু সাঈদ সাগর ও সম্পাদক শাহ মঞ্জুরুল হক।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের চূড়ান্ত প্রার্থীরা হলেন সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, সহসভাপতি পদে অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু।
সম্পাদক পদে সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ট্রেজারার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
৭টি সদস্য পদে ব্যারিস্টার সৌমিত্র সরদার রনী, অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান ভূঁইয়া, অ্যাডভোকেট রাশেদুল হক খোকন, অ্যাডভোকেট মাহমুদা আফরোজ, অ্যাডভোকেট বেলাল হোসেন শাহীন, অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন ও অ্যাডভোকেট রায়হান রনি।
মনোনয়ন চূড়ান্ত করতে ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো মোমতাজ উদ্দিন ফকির, সাবেক রেলপথমন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক এসএম মুনির, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এ তথ্য জানান।