ঢাকাWednesday , 14 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে স্বামীকে আদুরে পোস্ট কারিনার, কী উত্তর দিলেন সাইফ?

বিনোদন ডেস্কঃ
February 14, 2024 7:51 pm
Link Copied!

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবেসে ঘর বাঁধেন বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ দিনে সাইফ-কারিনার অন্দরমহলের চিত্রটা একটু অন্য রকম।
সাইফ আলি খান নিজে সামাজিকমাধ্যম ব্যবহার করেন না। কিন্তু তাঁর দৈনন্দিন জীবনের টুকরো ছবির সন্ধান মেলে কারিনার সামাজিক মাধ্যমের পাতায়।
এই দম্পতি কীভাবে পালন করছেন ভালোবাসা দিবস দম্পতি, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল থাকবে স্বাভাবিক। কিন্তু এই বিশেষ দিনটা তাঁদের যে অন্য ভাবে কাটছে, তার ইঙ্গিত দিলেন স্বয়ং কারিনা।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত কথোপকথন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কারিনা। তিনি জানিয়েছেন স্বামীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে তিনি বলেন, ‘‘সাইফু ভ্যালেনটাইন্‌স ডে’র শুভেচ্ছা। ’’ উল্লেখ্য স্বামীকে আদর করে কারিনা ‘সাইফু’ নামে ডাকেন। এরপরেই ঘটে বিপত্তি।
স্ত্রীর শুভেচ্ছার উত্তরে সাইফ শুধু ‘আচ্ছা’ বলে শেষ করেছেন। আর একটাও বাড়তি শব্দ খরচ করেননি। হাসির ইমোজি দিয়ে এই মজার ঘটনাটি অনুরাগীদের জানিয়েছেন কারিনা নিজেই।
উল্লেখ্য, ২০১২ সালে সাইফ-কারিনা বিবাহসূত্রে আবদ্ধ হন। দম্পতির দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গির। সাইফ আলি খান খুব একটা রোম্যান্টিক নন, সে কথা নিজে মুখে একাধিকবার স্বীকার করেছেন। কিন্তু ভালোবাসা দিবসে দু’জনের সম্পর্কের সমীকরণকে খোলাখুলি অনুরাগীদের সামনে তুলে ধরার জন্য কারিনার প্রশংসা করেছেন অনুরাগীদের সিংহভাগ।