ঢাকাMonday , 12 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তারিখ ঘোষণা

Link Copied!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২০২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচনের লক্ষে আগামী ৬ ও ৭ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট বার।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ১২-২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট বার কার্যকরী কমিটির একটি সভাপতি পদে, দুটি সহ-সভাপতি পদে, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সাতটি সদস্য পদসহ মোট ১৪ পদে আইনজীবী প্রতিনিধি নির্বাচনে প্রতি বছর ভোট অনুষ্ঠিত হয়।