ঢাকাSaturday , 10 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ধাক্কা দে’ ও ‘ডায়মন্ড’ কিশোর গ্যাং গ্রুপের হোতাসহ গ্রেফতার ৫

Link Copied!

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় কতিপয় কিশোরগ্যাং সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এ সকল সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় আদাবর থানার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং পরিচালনাকারী চক্রের অন্যতম হোতা জুলফিকার আলীসহ ০৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার টিকাতলি র‌্যাব ৩ এর মিডিয়া সেন্টারে এসব কথা বলেন র‌্যাব ৩ এর পরিচালক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র‌্যাব জানায় গ্রেফতারকৃত জুলফিকার “ডায়মন্ড” এবং “দে ধাক্কা” নামে দুটি কিশোরগ্যাং চালাতো বহু দিন ধরে ।
এই গ্যাং দুটি মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, চাঁদ উদ্যান, লাউতলা, নবীনগর হাউজিং, বসিলা চল্লিশ ফিট, কাঁটাসুর, তুরাগ হাউজিং, আক্কাস নগর, ঢাকা উদ্যান নদীর পাড়, চন্দ্রিমা হাউজিং, নবীনগর হাউজিং, বসিলা হাক্কার পাড় এসব এলাকাজুড়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাং এর মহড়া পরিচালনা করতো।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০২ টি চাপাতি ও ০৭ টি ছুরি উদ্ধার করা হয়।