ঢাকাSaturday , 10 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু

Link Copied!

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ছয় মুসল্লি মারা গেছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য জানিয়েছেন।
মৃতদের মধ্যে পাঁচজনই বার্ধক্যজনিত কারণে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অপরজন ইজতেমা ময়দানে পৌঁছার সময় বাসের ধাক্কায় নিহত হন।
জানা গেছে, গতকাল ভোরে হেঁটে ইজতেমা ময়দানে যাওয়ার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজারের এলাকায় বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হেঁটে তুরাগ তীরে ইজতেমার ময়দানে যাচ্ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।