ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুচির দুর্ভিক্ষ বইমেলা পর্যন্ত পৌঁছে গেছে: শাকিবা

বিনোদন ডেস্ক
February 8, 2024 9:55 pm
Link Copied!

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয়েছে অমর একুশে বইমেলা। আর এই বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাহিত্যিক, কবি, লেখক এবং গবেষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের রচিত বই প্রকাশ করেছেন। এ তালিকায় বাদ যাননি বহুল আলোচিত এবং সমালোচিতরাও। তাদের মধ্যে অন্যতম মডেল ও অভিনেত্রী বারিশ হক, খন্দকার মুশতাক আহমেদ ও ডা. সাবরিনা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা।
এ সমালোচনার সাথে সুর মিলিয়েছেন বিনোদন তারকারাও। অভিনেত্রী শাকিবা নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। ভেবেছিলাম বই মেলায় যাবো। রুচির দুর্ভিক্ষ বইমেলা পর্যন্ত পৌঁছায় গেছে।’
শাকিবার পোস্টে একজন লিখেছেন, ‘আমাদের জাতির কাম সারা অনেক আগেই। শুধু ডিজিটালের নামে চলছে ডামি চাপা বাজির আকাশ ছোয়া উন্নয়ন। জনগনের মত প্রকাশের স্বাধীনতা যে দেশে নাই সে দেশে এমনি হবে।
আরেকজন লিখেছেন, ‘দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়েই বুঝে নেন জাতির ভবিষ্যৎ কেমন।’
অভিনেত্রী শাকিবা জীবনের গ্যারান্টি নাই, ভণ্ড নেতা, বাঁচাও দেশ, মাঝির ছেলে ব্যারিস্টার, দুর্ধর্ষ, বস্তির ছেলে কোটিপতি, এক জবান, মাটির ঠিকানা ও রূপান্তর চলচ্চিত্রে অভিনয় করেছেন।