ঢাকাWednesday , 18 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন আঙ্গিকে ‘রবি শিক্ষার্থী’

Link Copied!

Robi

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নুতন আঙ্গিকে ‘রবি শিক্ষার্থী সার্ভিস’ নামে একটি ডিজিটাল ই-এডুকেশন প্ল্যাটফরম চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসির পাশাপাশি সরকারি/পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের শব্দার্থ, ব্যাকরণ, সাধারণ জ্ঞান, প্রয়োজনীয় পরামর্শ ও সময়সূচি জানানোর উদ্দেশে প্ল্যাটফরমটি চালু করা হয়েছে। এছাড়া সেবাটির মাধ্যমে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) এর মতো ভাষা শিক্ষার ওপরও তথ্য প্রদান করা হবে।
আগের মতো এসএমএস ও আইভিআরের (ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স) পাশাপাশি ওয়াপ ও ওয়েবের মাধ্যমে ‘রবি শিক্ষার্থী’ সেবাটি গ্রহণ করা যাবে। সেবাটি আরো আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল বুকমার্কের মতো কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে। এছাড়া গ্রাহকদের জন্য আরো সাশ্রয়ী মূল্যে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ডিজিটাল ই-এডুকেশন সার্ভিসটি।
সকল প্রি-পেইড ও পোস্ট পেইড গ্রাহকরা এই সেবা গ্রহণ করতে পারবেন। সেবাটির শর্ট কোড হচ্ছে ২২২৫৫ এবং ওয়াপ ও ওয়েবের মাধ্যমে  http://robishikkharthi.com সাইটটি ভিজিটের মাধ্যমে ই-এডুকেশন সার্ভিসটি গ্রহণ করতে পারবেন রবি গ্রাহকরা।